দৈনিক সংবাদ দিগন্ত

দলে ফেরার গুঞ্জনে রুমিনের স্পষ্ট বার্তা

রুমিন ফারহানা
রুমিন ফারহানা
ছবি: রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার বিষয়ে কোনো আবেদন করেননি বলে স্পষ্ট জানিয়েছেন দলটির সাবেক নেত্রী রুমিন ফারহানা। শুধু তাই নয়, তার কোনো কথা বা আচরণেও বিএনপিতে ফেরার ইঙ্গিত নেই বলে জানিয়েছেন তিনি। সোমবার দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অবস্থান পরিষ্কার করেন রুমিন ফারহানা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাইছেন তিনি আবার বিএনপিতে ফিরবেন কি না। তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি তিনি। এমনকি তার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফেরার ইঙ্গিত রয়েছে বলেও তিনি মনে করেন না। পোস্টের শেষাংশে রুমিন ফারহানা লেখেন, আল্লাহ তাকে বর্তমানে যে অবস্থায় রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতার শেষ নেই। এর আগে গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন,ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান নিপুণ রায়ের

সেখানে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের মধ্যে অনেকে নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও ওই বক্তব্যে উল্লেখ করা হয়। রিজভীর এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর বিএনপিতে বহিষ্কৃত নেতাদের ফিরে আসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। সেই আলোচনার মধ্যেই রুমিন ফারহানার বিএনপিতে ফেরার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা তৈরি হয়। তবে এবার নিজের ফেসবুক পোস্টে সেই জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, বিএনপিতে ফেরার কোনো আবেদন তিনি করেননি।

বিষয় : রুমিন ফারহানা গুঞ্জন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দলে ফেরার গুঞ্জনে রুমিনের স্পষ্ট বার্তা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
দলে ফেরার গুঞ্জনে রুমিনের স্পষ্ট বার্তা
0:00 0:00
1.0x