দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা, পাঁচজন গুলিবিদ্ধ

ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ
ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ
ছবি: ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন, গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর ঈশ্বরদীর সাঁড়া এলাকায় পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন। একই এলাকায় আবারও গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : গুলিবিদ্ধ হামলা বিক্ষোভ মিছিল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা, পাঁচজন গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x