দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কসবায় বেকারিতে টেক্সটাইল কালার ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না: চট্টগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী

চট্টগ্রামে নকল পণ্য ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মির্জাপুরে গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

হাইকোর্টের নির্দেশও উপেক্ষিত, বান্দরবানে ৭৩ ইটভাটায় অবৈধ কার্যক্রম!

লামা পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন নাজমুল হাসান নাজিম

পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে ৭৩০ নারী পাচারের ঘটনা শনাক্ত: ঝুঁকিতে নারী ও কিশোরীরা

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের আশ্বাস জিসিসি প্রশাসকের

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের আশ্বাস জিসিসি প্রশাসকের

চট্টগ্রামে নকল পণ্য ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
ছবি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনসামগ্রী এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন পণ্য ও খাদ্য প্রস্তুতে গুরুতর অনিয়ম শনাক্ত করেন কর্মকর্তারা। রিয়াজউদ্দিন বাজারের ‘মেসার্স ফজল দিন ইকবাল দিন’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন প্রসাধনী, নকল ডানো ক্রিম দুধ এবং নিষিদ্ধ কাশ্মীরি মরিচ পাওয়া যায়। এসব প্রসাধনীর মোড়কে আমদানিকারক প্রতিষ্ঠানের পরিচয় ছিল না। এমনকি পণ্য ক্রয়-বিক্রয়ের বৈধ চালান বা ভাউচারও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন, মির্জাপুরে গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

অন্যদিকে নগরীর নতুন রেলস্টেশনের বিপরীতে অবস্থিত ‘পূরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি হাউস’ এ অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, বাসি খাবার পরিবেশন এবং আগে বিরিয়ানিতে ব্যবহৃত গরুর মাংস পুনরায় পরিবেশনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দীর্ঘদিনের ব্যবহৃত পোড়া তেলে বারবার খাবার রান্নার অভিযোগে ‘বিসমিল্লাহ ঝাল-বিতান’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, বাজার তদারকিতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, খাদ্যে কাপড়ের রং মেশানো, নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার এবং পচা ও বাসি খাবার সংরক্ষণসহ একাধিক অনিয়ম পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ডের পাশাপাশি কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উঠে আসা এসব অনিয়ম নগরীর বাজারে পণ্যের মান ও খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাধারণ ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত নজরদারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের গুরুত্বও সামনে এসেছে।

বিষয় : জরিমানা অস্বাস্থ্যকর খাবার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নকল পণ্য ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x