দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় ঐক্যের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ চায় এনসিপি

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

ছবি: এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

শুধু আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলে ডিসেম্বরে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায় কি না, সে বিষয়ে জনগণ নিশ্চিত হতে পারবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা যাবে।

আরও পড়ুন, ব্যক্তি বা দলের নয়, জামায়াত জনগণের ঐক্য চায়: এটিএম আজহার

তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেসব বিষয়ে ক্ষমা চাইতে হবে। এমন কিছু কার্যকর পদক্ষেপের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে সব রাজনৈতিক দল আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। দেশের বর্তমান পরিস্থিতিকে সংকটকাল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা তাঁরা শুনতে চান। এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।

বিষয় : এনসিপি সংবিধান সংস্কার জাতীয় ঐক্য

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্যের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ চায় এনসিপি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x