গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কার্যকর না হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, ব্যক্তি বা দলের নয়, জামায়াত জনগণের ঐক্য চায়। সংবিধান সংস্কার না হলে আওয়ামী লীগ ভিন্ন নামে ফিরে এসে একই রাজনৈতিক চরিত্রের দল ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে। রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত জরুরি জেলা ও মহানগর আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সম্মেলনটি দুপুর ১টায় শেষ হয়। এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ করতে হবে। এ লক্ষ্যেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে জামায়াত। তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সরকার গঠনের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নেও ভোট দিয়েছে। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। তাঁর অভিযোগ, এর মাধ্যমে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
আরও পড়ুন, বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো সুযোগ রয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের। জামায়াতের সঙ্গে ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং চব্বিশের চেতনা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। দেশ, সীমান্ত ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের জানমালের ক্ষতি হয়, এমন কর্মকাণ্ড প্রতিরোধে জামায়াত মাঠে থাকবে। সরকার জনগণের নিরাপত্তা বিঘ্নিত করলে তা মেনে নেওয়া হবে না। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ কেন্দ্রীয় নেতারা।
বিষয় : গণভোট জুলাই সনদ জুলাই সনদ এটিএম আজহার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬