রাজনৈতিকভাবে পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দেশের জনগণ আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে বসে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের এনে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি গোপালগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির দুই সংসদ সদস্য জিলানি ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আরও পড়ুন, কেশবপুরে নজরুল স্মরণোৎসব ও ৫ গুণীজনকে সম্মাননা প্রদান
তিনি আরও বলেন, নড়াইলে বিএনপির দুজন এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এখনো দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম সহ্য করেও বিএনপি কখনো আপস করেনি কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। গণঅভ্যুত্থানে পতন হওয়া সরকার, নিষিদ্ধ ঘোষিত দল এবং তাদের নেতারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হলেও দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা প্রতিরোধ করছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, ভিজি রশিদ নওশের, ভিপি ইলিয়াস আলী ভূঁইয়াসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়।
বিষয় : রাজনীতি আওয়ামী লীগ খায়রুল কবির খোকন

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬