‘এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ রিজাউল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ গুণী ব্যক্তিকে বাসাসেস প্রবর্তিত ‘জাতীয় কবি নজরুল পদক-২০২৬’ প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন— প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. মোঃ রিজাউল ইসলাম, কবিতায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান কবি ও লেখক অধ্যাপক হাফিজুর রহমান, নাট্যসাহিত্যে নাট্যকার ও গবেষক খায়রুল বাসার, চিকিৎসা সেবায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ মোখলেছুর রহমান এবং আর্থ-সামাজিক উন্নয়নে উন্নয়ন সংস্থা ‘সমাধান’-এর নির্বাহী পরিচালক রেজাউল করিম।
আরও পড়ুন, কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি গুণীজনদের হাতে ফুল, পদক, উত্তরীয় ও সম্মাননা সনদ তুলে দেন। সংগঠনের কোষাধ্যক্ষ মানব মন্ডল ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন। পদকপ্রাপ্ত গুণীজনদের অনুভূতি প্রকাশ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা প্রমুখ। আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
বিষয় : স্মরণোৎসব সম্মাননা প্রদান

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬