নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসান। এর আগে তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার (১৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসানকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন, বৈরী আবহাওয়ার মধ্যেই দুবলার চরে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব
এর আগে তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের আগস্ট মাসে তাঁকে সেখান থেকে বদলি করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। পরবর্তী সময়ে তাঁকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পদায়ন করা হলো। এদিকে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য মাহমুদুল হাসানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা এবং সংশ্লিষ্ট আইনের আওতায় সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও অর্পণ করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শওকত মেহেদী সেতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬