দৈনিক সংবাদ দিগন্ত

সোনারগাঁ কলেজ রোডে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

নারায়ণগঞ্জের সোনারগাঁ ডিগ্রী কলেজ রোডে দিন দিন বেড়েই চলেছে যানজট। বিশেষ করে যত্রতত্র ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের কারণে সড়কটিতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীরা।আরও পড়ুন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে লামায় প্রেস ব্রিফিংস্থানীয় সূত্রে জানা গেছে, চৌরাস্তা থেকে সোনারগাঁ ডিগ্রী কলেজ পর্যন্ত মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দিতেই এখন সময় লাগছে প্রায় ২০ মিনিট। সড়কের দুই পাশে অবৈধভাবে অটো ও সিএনজি দাঁড়িয়ে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকলেও প্রতিদিন সড়কের পাশে যানবাহন রেখে যাত্রী ওঠানামা করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, অটো ও সিএনজি নিয়ন্ত্রণে দুইজন লাইনম্যান দায়িত্বে থাকলেও তারা প্রতিটি অটো থেকে টাকা আদায় করেই দায়িত্ব শেষ করছেন। অভিযোগ রয়েছে, কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে খারাপ আচরণ এমনকি মারধরের ঘটনাও ঘটে।আরও পড়ুন, গাজীপুরে একটি গাড়ির গ্যারেজ, পার্টস ও মবিলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেসরেজমিনে দেখা যায়, দুই লেনের গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তার পাশে ফার্নিচারের মালামাল লোড-আনলোড, অবৈধ পার্কিং ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সারাদিনই যানজট লেগে থাকে।শাহানাজ আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, প্রতিদিন যানজটের কারণে সময়মতো কলেজে পৌঁছাতে পারি না। পরীক্ষার সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়।”আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতচাকরিজীবী মোঃ সানি জানান, যানজটের কারণে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় লাগছে। এতে ব্যবসা ও কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সরোয়ার বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। খুব দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোনারগাঁ কলেজ রোডে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ