পরিবেশ দূষণ রোধ ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।রোববার (১১ অক্টোবর) উপজেলার সনমান্দী ইউনিয়নের আল-ফোরকান মডেল স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘পরিবেশ দূষণকারী পরিত্যক্ত পণ্যের বিনিময়ে পরিবেশবান্ধব বৃক্ষ উপহার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে প্লাস্টিকসহ অপচনশীল বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান (আপেল)।
আরও পড়ুন,রায়পুরাতে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রধান উপদেষ্টা ও সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। অন্যদিকে, প্লাস্টিক ও বিভিন্ন অপচনশীল বর্জ্য যত্রতত্র ফেলে রাখার কারণে মাটি, পানি ও পরিবেশ দূষিত হচ্ছে। এসব বর্জ্যের বিনিময়ে সাধারণ মানুষের হাতে গাছ তুলে দেওয়ার উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে সহায়ক হবে।তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণে শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে পরিচ্ছন্ন ও সবুজ সমাজ গড়ে তোলা সহজ হবে। এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন