নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস ভূঁইয়া তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সামনে লিখিত বক্তব্যে ফেরদৌস ভূঁইয়া বলেন, তিনি প্রায় ৩৫ বছর ধরে হাসনাবাদ বাজারে ব্যবসা করে আসছেন। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি করিমগঞ্জ আদর্শ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, নরসিংদী জেলা এলপিজি গ্যাস অ্যাসোসিয়েশনের সহসভাপতি, নরসিংদী জেলা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং ডাচ্-বাংলা ব্যাংকের রায়পুরা উপজেলার মাস্টার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, দীর্ঘদিনের ব্যবসায়িক জীবনে হাসনাবাদ বাজারে টেলিকম ব্যবসা শুরু করেন। পরবর্তী সময়ে ‘লুমা ইলেকট্রনিক অ্যান্ড মোবাইল বাজার’ নামে দুটি দোকান প্রতিষ্ঠা করেন। এসব প্রতিষ্ঠানের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন,গোপালগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান – এর জানাযার নামাজ সম্পন্ন
লিখিত বক্তব্যে ফেরদৌস ভূঁইয়া দাবি করেন, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সঠিক নয়। পরিবারের সদস্যদের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানের দায়িত্ব, মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তিনি। পরিবারের প্রয়োজন মেটাতে আর্থিক সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করেন ফেরদৌস ভূঁইয়া।
হাসনাবাদ বাজারে একটি তিনতলা ভবন নির্মাণ নিয়ে বিরোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। এরপরও তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় তিনি সামাজিক ও মানসিকভাবে বিব্রত হয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্য-প্রমাণ যাচাই করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদে কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধন ও ব্যাখ্যা প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। নিজের দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ও সামাজিক অবস্থান অক্ষুণ্ন রাখার প্রত্যাশা জানিয়ে ফেরদৌস ভূঁইয়া তাঁর বক্তব্য যথাযথভাবে প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
বিষয় : রায়পুরা সম্মেলন বিভ্রান্তিকর বিভ্রান্তিকর

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন