সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ব্যাচ-২০২৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আবেগঘন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আল-মদিনা টাওয়ারের লেভেল-৩ ও ৭-এ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আক্তার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ও সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
আরও পড়ুন, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, আপন ভাইদের নির্যাতনে গৃহহীন দুই বোন
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ রাশেদুল ইসলাম, প্রিন্সিপাল মোঃ মনসুর আলী, পরিচালক পীর মোহাম্মদ, রেক্টর ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম, সাইদুর রহমান ও মাওলানা আলী হোসেন এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মহিবুল্লাহ এবং শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে, হত্যা মামলা দায়ের করলেন ছোট ভাই
এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে তারা তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করে। সভাপতির বক্তব্যে মোঃ আক্তার হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনই নয়, বরং নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রতিষ্ঠানটিকে সোনারগাঁ উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন, মহেশপুরে মাইটিভির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
একইসঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানে কাটানো সময় তাদের জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। তারা শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করে। শেষে সকল শিক্ষার্থীর সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন