দৈনিক সংবাদ দিগন্ত

ডেস্ক

ডেস্ক


সীমান্তে ‘ভারতের আগ্রাসনের’ অভিযোগে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

বাংলাদেশ-ভারত সীমান্তে কথিত জোরপূর্বক অনুপ্রবেশ, সীমান্ত হত্যা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। (১০ জুন) বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা যাবে না। তিনি সীমান্ত হত্যা বন্ধ এবং সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার আহ্বান জানান।আরও পড়ুন, পুশ-ইনের প্রতিবাদে মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটদলের মুখপাত্র ফারুক হাসান বলেন, বর্তমান বাস্তবতায় সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।সমাবেশে বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অ্যাডভোকেট খালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের নেতা মনজুর মোর্শেদ মামুনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।বক্তারা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।আও  পড়ুন, সংসদে ইসলামী ব্যাংক নিয়ে উত্তপ্ত আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ জামায়াত আমিরের

সীমান্তে ‘ভারতের আগ্রাসনের’ অভিযোগে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল