মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও বিভিন্ন অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদক সেবনকারী, পাঁচজন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আসহাব উদ্দিন রাসেলকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগে তিনজন, ধর্তব্য অপরাধে পাঁচজন এবং ওয়ারেন্টমূলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আসহাব উদ্দিন রাসেল (৩৬) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়াপাড়ার বাসিন্দা।
আরও পড়ুন,রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি
তিনি ছাবের আহমদের ছেলে। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন ঝিলংজা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার সৈকত দে (২২), কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. সালাউদ্দিন (২৬) এবং পূর্ব পাহাড়তলী এলাকার মো. রশিদ (৩০)।এছাড়া ধর্তব্য অপরাধে গ্রেপ্তারকৃতরা হলেন বাদশা ঘোনা এলাকার মো. ইলিয়াস (৩৬), দক্ষিণ কলাতলী বড়ছড়া এলাকার মো. নজরুল ইসলাম (২০) ও মো. মজিবুর রহমান ওরফে মুজিব (১৮), রুমালিয়ারছড়া এলাকার আমিনুল ইসলাম আজাদ (৩৮) এবং মধ্যম কুতুবদিয়াপাড়ার রাকিবুল হাসান আশেক (২১)। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন