দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজ প্রণালিতে মার্কিন গোয়েন্দা ড্রোন আটক করার দাবি ইরানের

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন আটক করার দাবি করেছে ইরান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটের এক বিবৃতিতে বলা হয়, তাদের সদস্যরা হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করেন। বিবৃতিতে আরও দাবি করা হয়, ড্রোনটির লক্ষ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অবস্থান শনাক্ত করা। ইরানের বিপ্লবী গার্ডের নৌ বিশেষজ্ঞরা ড্রোন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ধারণা করেছেন, 

আরও পড়ুন,তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকী পালন চীনের

এটি পারস্য উপসাগরীয় কোনো একটি দেশের উপকূল থেকে উড্ডয়ন করেছিল। এর আগে ইরানের বিপ্লবী গার্ড একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছিল। এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার ইরান আবারও জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনার মধ্যে নতুন করে মার্কিন গোয়েন্দা ড্রোন আটক করার ইরানের দাবি সামনে এল। তবে ড্রোন আটকের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিষয় : ড্রোন মার্কিন গোয়েন্দা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন গোয়েন্দা ড্রোন আটক করার দাবি ইরানের

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x