দৈনিক সংবাদ দিগন্ত

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯ জনের

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বুধবার ২৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় দুটি ট্রেনে ৫০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানিয়েছেন, ভয়াবহ এ দুর্ঘটনায় তিনি মর্মাহত। পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে পরিবহনমন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। দেশটির রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে রেনফে পরিচালিত একটি ট্রেনের সঙ্গে ইরিয়ো কোম্পানির আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ওই রেলপথে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।

আরো পড়ুন:ইসরাইলের নির্বাচনে ভোটের হিসাবে পালাবদল

এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি সেবাকর্মীরা। স্পেনের জরুরি পরিষেবার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকাজে একাধিক দমকল বাহিনী, তিনটি হেলিকপ্টার এবং দুটি ভ্রাম্যমাণ নিবিড় পরিচর্যা কেন্দ্র মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি সেবার অন্যান্য সরঞ্জাম ও জনবলও কাজে লাগানো হচ্ছে। তবে কী কারণে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

বিষয় : ট্রেন দুর্ঘটনা স্পেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯ জনের

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x