দৈনিক সংবাদ দিগন্ত

গুলিস্তানে তিন ঘণ্টার অভিযানে উচ্ছেদ শতাধিক দোকান

উচ্ছেদ অভিযান

 রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন এলাকায় ডিএসসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে অভিযান চলে। এতে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পুলিশের ছয়টি প্লাটুন অংশ নেয়। অভিযানকালে পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি হকারদের ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়।

আরো পড়ুন,মিরপুর-১-এ আড়াই ঘণ্টায় দুই হাজার দোকান উচ্ছেদ, আধা ঘণ্টায়ই ফুটপাত দখল

 উচ্ছেদ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি সাংবাদিকদের বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে হকার নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে এবং মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছে। তিনি জানান, নির্ধারিত হলিডে ও নৈশকালীন মার্কেট ছাড়া মূল সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক দখলমুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। উচ্ছেদের পর আবারও দখল করা হলে মালামাল জব্দের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সিটি করপোরেশন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত থাকলে পথচারীদের চলাচল সহজ হবে এবং যানবাহন চলাচলেও শৃঙ্খলা ফিরতে পারে।

বিষয় : উচ্ছেদ দোকান গুলিস্তানে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গুলিস্তানে তিন ঘণ্টার অভিযানে উচ্ছেদ শতাধিক দোকান

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x