দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জলঢাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহেশপুরে ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল শহীদুল ইসলাম ফাউন্ডেশন

মহেশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

​গাজীপুর জেলা ডিবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনামূল্যে বাইসাইকেল, উদ্যোগ জেলা পরিষদের

কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি

কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি
কোটালীপাড়ায় সচেতনতামূলক কর্মসূচি

স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি শিক্ষার্থীদের হাত ধোয়ার বিভিন্ন ধাপের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করেন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী রানী। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন, সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী

প্রদর্শনীতে সাবান ও নিরাপদ পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে তুলে ধরা হয়। পাশাপাশি খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর ভালোভাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। আয়োজকেরা জানান, অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে বিভিন্ন রোগজীবাণু শরীরে প্রবেশ করতে পারে। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করে তোলা এবং দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। তাঁরা আরও মনে করেন, বিদ্যালয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে। একই সঙ্গে পরিবার ও সমাজে পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

বিষয় : কোটালীপাড়া হাত ধোয়া দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x