দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero) প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বর্ণাঢ্য হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। এ সময় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, এস্টিমেটর মো. মফিজুর রহমান, প্রধান সহকারী মো. ইব্রাহিম হোসেন রিপন ও ক্যাশিয়ার শংকর কুমার বিশ্বাস।

আরও পড়ুন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

এ ছাড়া উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলন সাতক্ষীরার উপপরিচালক মনিরুজ্জামান মনি, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান এবং হাই সোয়া সংস্থার জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রামক রোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং ময়লা বা জীবাণুর সংস্পর্শে আসার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি। শৈশব থেকেই এ অভ্যাস গড়ে তুলতে পারলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবার ও সমাজে পরিচ্ছন্নতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা আরও বলেন, হাত ধোয়া একটি সহজ ও স্বল্পব্যয়ের স্বাস্থ্য সুরক্ষার অভ্যাস। তবে শুধু দিবস পালন বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সাবান ও নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয় : সাতক্ষীরা হাত ধোয়া দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x