ঝিনাইদহের মহেশপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভ কামনা জানানো হয়েছে। শহীদুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে মেধা তালিকার শীর্ষে থাকা ১৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শহীদুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি মোছাঃ জাহানারা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন, মহেশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপি’র সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম, মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ক্রেস্ট এবং পুষ্পস্তক তুলে দেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন