চট্টগ্রামে আলোচিত জোড়া খুন ও সরোয়ার বাবলা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। নগরীর অপরাধজগতে আলোচিত এই আসামিকে বাকলিয়ার জোড়া হত্যা মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেন পৃথক শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, রিমান্ড আবেদনের শুনানি উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে ডেভিড ইমনকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে সংশ্লিষ্ট দুই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকলিয়া থানায় দায়ের করা জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিন মিলিয়ে মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে প্রাণ হারান দুই ব্যক্তি। ঘটনাটি কেন্দ্র করে হত্যা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন, জলঢাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মামলার বিবরণ অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ডেভিড ইমনকে অন্যতম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মামলায় তাঁকে ঘটনার প্রধান সমন্বয়কারী হিসেবেও উল্লেখ করা হয়েছে। এই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পাঁচ দিনের রিমান্ড অনুমোদন করেছেন আদালত। অন্যদিকে, চট্টগ্রামের অপরাধজগতে আলোচিত সরোয়ার বাবলা হত্যাকাণ্ডের ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা মামলাতেও ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এ উদ্দেশ্যে আদালতে রিমান্ডের আবেদন জানানো হলে শুনানি শেষে দুই দিনের অনুমতি দেওয়া হয়। এর আগে গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। ভিড ইমন চট্টগ্রামের পলাতক সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী বলে পরিচিত। নগরীর আলোচিত একাধিক অপরাধের ঘটনায় তাঁর নাম উঠে এসেছে। এবার পৃথক দুই হত্যা মামলায় আদালতের রিমান্ড মঞ্জুরের ফলে তাঁকে পুনরায় পুলিশি জিজ্ঞাসাবাদের সুযোগ তৈরি হলো। তবে সংশ্লিষ্ট মামলাগুলোর অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন