দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা ও পৌরসভা শাখা। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন  দলটির মনোনীত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।

আরও পড়ুন, পঙ্গুত্ব বরণ করা বাপ্পীকে দেখতে শ্রীপুরে নাহিদ ইসলাম

আয়োজক সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণ এবং ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান ২৮ অক্টোবরের সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির মতো ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা ২৮ অক্টোবরের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন দলটির নেতাকর্মীরা। উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত। ওই ঘটনার বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে উঠে এসেছে।

বিষয় : শ্রীপুর হত্যাকাণ্ড জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x