দৈনিক সংবাদ দিগন্ত

আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি

অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আরও পড়ুন, কমিটি ঘোষণার পরপরই ভাঙন এনসিপিতে: ২২ নেতা একযোগে সরে দাঁড়ালেনতিনি বলেন, “তৎকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একবারও আলোচনা করা হয়নি। এটা আমাদের অবস্থান।” তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্পকে তারা স্বাগত জানালেও এটি তিস্তা সমস্যার বিকল্প হতে পারে না। তিস্তার ন্যায্য হিস্যা নিশ্চিত করে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।আরও পড়ুন, ফারাক্কা বাঁধের কারণে দেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুলস্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তনে বিশ্বাস করে এবং সব স্তরের স্থানীয় নির্বাচনে অংশ নেবে।আরও পড়ুন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত জনতার দল: আজম খানতিনি আরও বলেন, সাম্প্রতিক উপ-নির্বাচনের পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন এবং ভবিষ্যৎ নির্বাচনের স্বচ্ছতা নিয়েও শঙ্কা রয়েছে। তবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণই সব পরিবর্তনের মূল শক্তি।

আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি