জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী বলেও মন্তব্য করেন তিনি।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের দায়িত্বশীলদের মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে সবসময় সম্মান প্রদর্শন করতে হবে। একই সঙ্গে মানবিক গুণাবলি ও নৈতিক মান উন্নত করার পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনআস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি দলীয় নেতাকর্মীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন, রিমান্ডে নির্যাতনের অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্ত দাবি তানভীরের
পাশাপাশি অবৈধ উপার্জনের চিন্তা থেকে দূরে থেকে ব্যবসায়িক লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন।জামায়াত আমির আরও বলেন, সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে হবে। নিয়মিত জ্ঞানচর্চা, প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির মাধ্যমে নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।এতে জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। শিক্ষাশিবিরে মহানগর জামায়াতের রুকনরাও অংশ নেন।
বিষয় : সুশাসন জামায়াতে ইসলামী আল্লাহর আইন

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন