বিএনপি সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে গত সাত মাস ধরে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে সরকার। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় সোমবার রাতে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এতে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন। বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। রিকনসিলিয়েশন ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার পক্ষে বিএনপির একটি অংশ কথা বলেছে। এর ফলে বিএনপি নিজেই সংকটে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, এখন বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র গঠনে ভূমিকার জন্য তাঁরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন। তবে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন।
আরও পড়ুন, রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: জামায়াত আমির
এ থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। পরবর্তী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জাতীয় ঐক্যের প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁরা সব সময় ঐক্যের পক্ষে ছিলেন। তবে গণভোটের রায় মেনে না নেওয়ার মধ্য দিয়ে সেই ঐক্য ভেঙেছে। বিএনপি সরকার সংস্কার ও বিচার নিশ্চিত না করলে জাতীয় ঐক্যের প্রশ্ন ওঠে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জুলাইয়ের ঐক্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো দল বা ব্যানার বিবেচনা করা হবে না। দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। প্রয়োজনে আবার রাজপথে নামার ঘোষণাও দেন তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানান নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, তাঁদের জীবদ্দশায় দলটির আর রাজনীতি করার সুযোগ হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক। সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক নুরুল হুদা জুনেদ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬