রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি। সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহরটি মহাসড়ক ধরে কালুখালী উপজেলার দিকে অগ্রসর হয়। উপজেলার শেষ সীমানা পর্যন্ত প্রদক্ষিণ শেষে কর্মসূচি শেষ করা হয়। শোডাউনে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় মোটরসাইকেলের বহর ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিষয় : শোডাউন পাংশা কালুখালীজুড়ে

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬