দৈনিক সংবাদ দিগন্ত

সুরের জাদুতে পাঁচ দশকের বেশি সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী রুনা

রুনা লায়লা
রুনা লায়লা
ছবি: রুনা লায়লা

খ্যাতির শিখরে পৌঁছানোর পথ সব সময় মসৃণ ছিল না কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার। পাকিস্তানের সংগীতাঙ্গনে জনপ্রিয়তা অর্জনের পর বাংলাদেশে ফিরে পেশাগত বয়কটসহ নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সহশিল্পীদের অনীহা, একই মঞ্চে গান গাইতে না চাওয়া কিংবা স্টুডিওতে একসঙ্গে কাজ করতে আপত্তি—সবকিছু পেরিয়ে নিজের প্রতিভা ও শ্রোতাদের ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। আজ ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। বাবার চাকরির সুবাদে শৈশবেই পরিবারের সঙ্গে পাকিস্তানের করাচিতে চলে যান রুনা। সেখানেই শুরু হয় তাঁর সংগীতচর্চা। মাত্র ছয় বছর বয়সে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি। নয় বছর বয়সে আন্তস্কুল সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়ে প্রতিভার পরিচয় দেন। মাত্র ১২ বছর বয়সে পাকিস্তানি চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে পেশাদার সংগীতজগতে যাত্রা শুরু হয় তাঁর। ষাটের দশকের শেষ দিকে উর্দু গানের মাধ্যমে পাকিস্তানের সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান রুনা লায়লা। 

আরও পড়ুন, প্যাটিনসনের ক্যারিয়ারে নতুন মাইলফলক, এবার জেমস বন্ড

টেলিভিশন অনুষ্ঠান থেকে চলচ্চিত্রের গান বিভিন্ন মাধ্যমে গড়ে ওঠে তাঁর স্বতন্ত্র অবস্থান। স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে সত্তরের দশকের মাঝামাঝি সময়ে পেশাগত নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন তিনি। এক সাক্ষাৎকারে রুনা জানিয়েছিলেন, সে সময় অনেক শিল্পী তাঁর সঙ্গে একই মঞ্চে উঠতে কিংবা স্টুডিওতে একসঙ্গে গান গাইতে চাইতেন না। এর মধ্যে ব্যক্তিগত জীবনেও কঠিন পরিস্থিতি সামলাতে হয়েছে তাঁকে। বোনের ক্যানসারের মতো দুঃসহ সময়ও ছিল তাঁর জীবনের অংশ। তবে কোনো প্রতিকূলতাই থামাতে পারেনি তাঁর সংগীতযাত্রা। বাংলা ছাড়াও হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি ও সিন্ধিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন তিনি। ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি তাঁকে বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। দীর্ঘ সংগীতজীবনে ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। ১৯৭৭ সালে অর্জন করেন একুশে পদক। পরে তাঁকে দেওয়া হয় দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার। পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে তাঁর পথচলা অব্যাহত রয়েছে। প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের মুগ্ধ করে আজও সমানভাবে জনপ্রিয় রুনা লায়লার গান।

বিষয় : সুরের জাদুতে দশকের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সুরের জাদুতে পাঁচ দশকের বেশি সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী রুনা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x