চারবার বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে হাসিমুখেই কথা বলেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তবে পঞ্চমবার বিয়ের প্রসঙ্গ উঠতেই কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়েছেন ৫৭ বছর বয়সী এই গায়িকা। তার ভাষায়, আর বিয়ে করা সম্ভব হবে কি না, তা ঈশ্বরই জানেন। সম্প্রতি নিউইয়র্কে নিজের কনসার্ট ফিল্ম ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর বিশেষ প্রদর্শনী ও আড্ডায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন জেনিফার। সেখানে তার চারবার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠে আসে। ‘জেনি ফ্রম দ্য ব্লক’খ্যাত এই তারকা স্বীকার করেন, বিচ্ছেদগুলো তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। আড্ডার একপর্যায়ে এক দর্শক রসিকতা করে বলেন, বিয়ের জন্য তার হাতে এখনো ছয়টি আঙুল বাকি আছে। জবাবে হেসে জেনিফার বলেন, ‘হ্যাঁ, তা ঠিক! একদম ঠিক!’ এমনকি কথাটি টি-শার্টে ছাপানো উচিত বলেও মজা করেন তিনি। তবে পঞ্চম বিয়ের বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি। বরং বলেছেন, ‘আর মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব হবে, ঈশ্বর জানেন!’ বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যম ও ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে।
আরও পড়ুন,পরীমণির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
সম্প্রতি ‘অফিস রোমান্স’ সিনেমার সহশিল্পী ব্রেট গোল্ডস্টিনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও তা নাকচ করেছেন তিনি। গত জুনে ‘টুডে’ শোতে জেনিফার বলেন, কোনো সহশিল্পীর সঙ্গে কাজ করলেই বা একসঙ্গে দেখা গেলেই প্রেমের সম্পর্ক ধরে নেওয়া ঠিক নয়। জেনিফারের প্রথম বিয়ে হয় ওজানি নোয়ার সঙ্গে ১৯৯৭ সালে; বিচ্ছেদ ঘটে ১৯৯৮ সালে। এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জুডকে বিয়ে করেন, বিচ্ছেদ হয় ২০০৩ সালে। ২০০২ সালে ‘জিগলি’ সিনেমার শুটিংয়ে বেন অ্যাফ্লেকের সঙ্গে পরিচয় হয় তার। ২০০৩ সালে বিয়ের পরিকল্পনা থাকলেও অতিরিক্ত গণমাধ্যমের নজরদারির কারণে তা স্থগিত হয়। ২০০৪ সালের জানুয়ারিতে তারা আলাদা হয়ে যান। একই বছর সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাদের যমজ সন্তান ম্যাক্স ও এমের জন্ম ২০০৮ সালে। ২০১৪ সালে এ দম্পতির বিচ্ছেদ হয়। ২০১৯ সালে সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদান হলেও ২০২১ সালে সম্পর্কের ইতি ঘটে। একই বছর বেন অ্যাফ্লেকের সঙ্গে ফের সম্পর্কে জড়ান জেনিফার। ২০২২ সালে তাদের বিয়ে হয়। ২০২৪ সালের ২০ আগস্ট বিচ্ছেদের আবেদন করেন তিনি। ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬