দৈনিক সংবাদ দিগন্ত

স্টেজ শো ও নতুন গান নিয়ে ব্যস্ত সংগীতশিল্পী লিজা

ব্যস্ত সংগীতশিল্পী লিজা
ব্যস্ত সংগীতশিল্পী লিজা
ছবি: ব্যস্ত সংগীতশিল্পী লিজা

স্টেজ শো, টেলিভিশনের রিয়েলিটি শোর বিচারকাজ এবং নতুন মৌলিক গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এরই মধ্যে কয়েকটি নতুন গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। মিউজিক ভিডিওর কাজ শেষ করে গানগুলো নিজের ইউটিউব চ্যানেল ‘লিজা’য় প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর। চলতি বছর সম্ভব না হলে আগামী বছরের শুরুতে গানগুলো শ্রোতাদের সামনে আনবেন তিনি।

আরও পড়ুন,সোনাক্ষীর ছবি নিয়ে মামলা, পুলিশের আইনি ত্রুটি ধরলেন আদালত 

শীতের মৌসুম শুরু হওয়ায় দেশজুড়ে বেড়েছে লিজার স্টেজ শোর ব্যস্ততা। গত শনিবার সাভারের একটি স্কুলের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন তিনি। আজ যশোর ক্যান্টনমেন্টে এবং আগামী ২১ নভেম্বর সিলেট ক্লাবে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি আরটিভির সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘লিটল স্টার সিজন ২’ বা ‘আগামীর কণ্ঠস্বর’-এর প্রধান তিন বিচারকের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই আয়োজনে বেশ কয়েকজন সম্ভাবনাময় নতুন শিল্পীকে খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন লিজা। একসময় নিয়মিত টেলিভিশন উপস্থাপনা করলেও বর্তমানে পুরোপুরি গান নিয়েই নিজের মনোযোগ ধরে রেখেছেন এই শিল্পী।

বিষয় : সংগীতশিল্পী নতুন গান স্টেজ শো

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

স্টেজ শো ও নতুন গান নিয়ে ব্যস্ত সংগীতশিল্পী লিজা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

স্টেজ শো, টেলিভিশনের রিয়েলিটি শোর বিচারকাজ এবং নতুন মৌলিক গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এরই মধ্যে কয়েকটি নতুন গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। মিউজিক ভিডিওর কাজ শেষ করে গানগুলো নিজের ইউটিউব চ্যানেল ‘লিজা’য় প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর। চলতি বছর সম্ভব না হলে আগামী বছরের শুরুতে গানগুলো শ্রোতাদের সামনে আনবেন তিনি।

আরও পড়ুন,সোনাক্ষীর ছবি নিয়ে মামলা, পুলিশের আইনি ত্রুটি ধরলেন আদালত 

শীতের মৌসুম শুরু হওয়ায় দেশজুড়ে বেড়েছে লিজার স্টেজ শোর ব্যস্ততা। গত শনিবার সাভারের একটি স্কুলের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন তিনি। আজ যশোর ক্যান্টনমেন্টে এবং আগামী ২১ নভেম্বর সিলেট ক্লাবে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি আরটিভির সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘লিটল স্টার সিজন ২’ বা ‘আগামীর কণ্ঠস্বর’-এর প্রধান তিন বিচারকের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই আয়োজনে বেশ কয়েকজন সম্ভাবনাময় নতুন শিল্পীকে খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন লিজা। একসময় নিয়মিত টেলিভিশন উপস্থাপনা করলেও বর্তমানে পুরোপুরি গান নিয়েই নিজের মনোযোগ ধরে রেখেছেন এই শিল্পী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x