দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‘সোবর-সোবর’ গান পরিবেশন করে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম শিরোপা অর্জন

‘সোবর-সোবর’ গান পরিবেশন
‘সোবর-সোবর’ গান পরিবেশন
ছবি: ‘সোবর-সোবর’ গান পরিবেশন

ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার ইতিহাসে প্রথম আসরেই দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ফিলিপাইন। দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী কারমেল তার অনবদ্য পরিবেশনা ‘সোবর-সোবর’ গানের মাধ্যমে জিতে নিয়েছেন এই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রথম শিরোপা। এর মধ্য দিয়ে ইউরোভিশন এশিয়ার ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নিজের নাম লেখালেন তিনি। ইউরোভিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে এই সংগীত প্রতিযোগিতার জমকালো প্রথম আসর অনুষ্ঠিত হয়। এশিয়ার ১১টি দেশের প্রতিভাবান শিল্পীরা এতে অংশ নেন। 

আরও পড়ুন,ব্যক্তিগত সীমারেখা নিয়ে বাবার পরামর্শ জানালেন ইনিয়া

প্রতিযোগিতার ফল নির্ধারণ করা হয় অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় জুরির ভোট এবং দর্শকদের সরাসরি ভোটের সমন্বয়ে, যেখানে দর্শকদের ভোটের অবদান ছিল ৫০ শতাংশ। এছাড়া বাইরের দেশের দর্শকদের জন্য ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ভোটের ব্যবস্থাও রাখা হয়েছিল। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেয় ‘ব্যাটমোসফিয়ার’, যারা পরিবেশন করে তাদের জনপ্রিয় গান ‘তুমি এলে’। ৭০ বছরের দীর্ঘ ইতিহাসে ইউরোভিশন আয়োজনে এশিয়ার সংস্কৃতি ও সংগীতের এই সংযোজন এক নতুন অধ্যায়ের সূচনা করল।

বিষয় : সোবর-সোবর গান পরিবেশন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‘সোবর-সোবর’ গান পরিবেশন করে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম শিরোপা অর্জন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার ইতিহাসে প্রথম আসরেই দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ফিলিপাইন। দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী কারমেল তার অনবদ্য পরিবেশনা ‘সোবর-সোবর’ গানের মাধ্যমে জিতে নিয়েছেন এই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রথম শিরোপা। এর মধ্য দিয়ে ইউরোভিশন এশিয়ার ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নিজের নাম লেখালেন তিনি। ইউরোভিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে এই সংগীত প্রতিযোগিতার জমকালো প্রথম আসর অনুষ্ঠিত হয়। এশিয়ার ১১টি দেশের প্রতিভাবান শিল্পীরা এতে অংশ নেন। 

আরও পড়ুন,ব্যক্তিগত সীমারেখা নিয়ে বাবার পরামর্শ জানালেন ইনিয়া

প্রতিযোগিতার ফল নির্ধারণ করা হয় অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় জুরির ভোট এবং দর্শকদের সরাসরি ভোটের সমন্বয়ে, যেখানে দর্শকদের ভোটের অবদান ছিল ৫০ শতাংশ। এছাড়া বাইরের দেশের দর্শকদের জন্য ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ভোটের ব্যবস্থাও রাখা হয়েছিল। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেয় ‘ব্যাটমোসফিয়ার’, যারা পরিবেশন করে তাদের জনপ্রিয় গান ‘তুমি এলে’। ৭০ বছরের দীর্ঘ ইতিহাসে ইউরোভিশন আয়োজনে এশিয়ার সংস্কৃতি ও সংগীতের এই সংযোজন এক নতুন অধ্যায়ের সূচনা করল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x