দৈনিক সংবাদ দিগন্ত

আট দিনে বিশ্বব্যাপী ১ হাজার ৩৩ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

‘রামায়ণ’
‘রামায়ণ’
ছবি: ‘রামায়ণ’

বিশ্বজুড়ে হাজার কোটি রুপির ব্যবসা যেকোনো ভারতীয় সিনেমার জন্য ঈর্ষণীয় সাফল্য হলেও নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর ক্ষেত্রে তা এখনো যথেষ্ট নয়। রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত ছবিটি মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বব্যাপী ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। এর মধ্য দিয়ে দ্রুততম হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করা ভারতীয় সিনেমার তালিকায় ‘পুষ্পা ২’ ও ‘ধুরন্ধর ২’-এর পর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ছবিটি। তবে দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি হওয়ায় বিপুল এই বিনিয়োগ তুলে আনতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে নির্মাতাদের। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, গত ৫ নভেম্বর মুক্তির পর থেকে ছবিটি ভারতে নিট ৫৬৪ কোটি ৬০ লাখ এবং গ্রস ৬৭৫ কোটি ৫ লাখ রুপি আয় করেছে। পাশাপাশি বিদেশের বাজার থেকে এসেছে আরও ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি। তবে বাণিজ্য বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী গ্রস আয় হাজার কোটি ছাড়ালেও হল মালিক ও পরিবেশকদের অংশ বাদ দিয়ে প্রযোজকের হাতে প্রকৃত অর্থে ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি আসতে পারে। ফলে দুটি পর্বের বিশাল বিনিয়োগ তুলে আনতে হলে শুধু প্রেক্ষাগৃহ থেকে বিশ্বব্যাপী প্রায় ৫ হাজার কোটি রুপির ব্যবসা করতে হবে। 

আরও  পড়ুন,নব্বইয়ের দশকের পরিচিত কণ্ঠ সাহেদ আর নেই

প্রযোজক নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওসের এই প্রকল্পে প্রায় ৫০ কোটি ডলার বা ৪ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হয়েছে। ছবির অন্যতম অভিনেতা ও সহপ্রযোজক যশ জানিয়েছেন, এই বিশাল অঙ্কের মধ্যে কেবল নির্মাণব্যয় নয়, বরং বিশ্বব্যাপী মুক্তি ও আন্তর্জাতিক বিপণনের খরচও অন্তর্ভুক্ত রয়েছে। প্রেক্ষাগৃহের বাইরেও ছবিটির আয়ের বড় উৎস হিসেবে কাজ করছে ডিজিটাল, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টার নেটওয়ার্কের কাছে দুটি পর্বের ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ৪৫০ থেকে ৫৫০ কোটি রুপি এবং টি-সিরিজের কাছে সংগীতের স্বত্ব বিক্রি করে ৭৫ থেকে ১০০ কোটি রুপি আয়ের খবর পাওয়া গেছে। প্রেক্ষাগৃহের পর ছবিটি জিওহটস্টারে পে-পার-ভিউ পদ্ধতিতে মুক্তি পাবে। এ ছাড়া আন্তর্জাতিক আয় আরও বাড়াতে গত ১১ নভেম্বর ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় ছবিটি মুক্তি দেওয়া হয়েছে এবং ‘দঙ্গল’-এর সাফল্যের কথা মাথায় রেখে ভবিষ্যতে চীনের বিশাল বাজারের দিকেও তাকিয়ে আছেন নির্মাতারা।

বিষয় : বিশ্বব্যাপী ‘রামায়ণ’ আয়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আট দিনে বিশ্বব্যাপী ১ হাজার ৩৩ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x