ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিমের দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্ণ হয়েছে। ১৯৯৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি সম্প্রতি রাজধানীর একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হয়ে নিজেদের বিয়ের মজার স্মৃতি তুলে ধরেন। সেখানেই জিনাত হাকিম হাস্যরসের ছলে বলেন, ‘আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।’ মঞ্চে জিনাতের পাশে বসা আজিজুল হাকিম এ কথা শুনে হেসে ওঠেন। এরপর বিয়ের দিনের ঘটনা বর্ণনা করেন জিনাত। তিনি জানান, নব্বইয়ের দশকে আজিজুল হাকিম জনপ্রিয় তারকা ছিলেন। তাঁদের বিয়ের কাবিনের দিন বরযাত্রার সঙ্গে একদল সাংবাদিকও এসেছিলেন। তবে তাঁদের উপস্থিতি সম্পর্কে বর-কনে কেউই আগে থেকে জানতেন না। জিনাত বলেন, আজিজুল হাকিম ভেবেছিলেন সাংবাদিকেরা তাঁর অতিথি, আর তিনি ভেবেছিলেন তাঁরা বরের অতিথি। কাজী যখন তাঁকে কবুল বলার পর কাবিননামায় স্বাক্ষর করতে বলেন, তখন একজন ফটোগ্রাফার ছবি তোলার জন্য একটু অপেক্ষা করতে অনুরোধ করেন। এতে তিনি নার্ভাস হয়ে কলম থামিয়ে ছবির জন্য পোজ দেন। পরে আর স্বাক্ষর করা হয়েছিল কি না, তা তাঁর মনে নেই।
আরও পড়ুন,‘ভেত্তাইয়ান’-এর গানে নাচলেন রজনীকান্ত
ঘটনার বাকি অংশ তুলে ধরে আজিজুল হাকিম বলেন, কাবিননামায় স্বাক্ষর না থাকায় তাঁদের পরবর্তী সময়ে এফিডেভিট করতে হয়েছিল। তাঁদের মেয়ে নাযাহ হাকিম ও মেয়ের জামাই শুভ, অর্থাৎ নাফিস ফুয়াদ, বিষয়টি অন্যভাবে উপস্থাপন করেন। কয়েক দিন আগে বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁরা আবার বিয়ের রেজিস্ট্রেশনে স্বাক্ষর করার আয়োজন করেন। এ কথা বলতে গিয়ে মঞ্চে উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন। চার দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম। ১৯৮১ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন তিনি। ‘এখানে নোঙর’ নাটকে ছোট চরিত্র দিয়ে টিভি নাটকে যাত্রা শুরু। পরে ‘কোন কাননের ফুল’ ধারাবাহিক নাটকে অলি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। মঞ্চেও ‘ওরা কদম আলী’, ‘ইবলিস’, ‘গিনিপিগ’ ও ‘মানুষ’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬