দৈনিক সংবাদ দিগন্ত

অভিনয়ের পাশাপাশি আবাসন বিনিয়োগেও সফল লি জং–সুক

‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র হয়ে আলোচনায় লি জং–সুক

ছবি: ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র হয়ে আলোচনায় লি জং–সুক

 দক্ষিণ কোরিয়ার আবাসন খাতে তাঁর বিনিয়োগের বর্তমান আনুমানিক মূল্য ৬৩ বিলিয়ন ওন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩০ কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজের এক প্রতিবেদনে তাঁর আবাসন সম্পদের এই হিসাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এক দশকের বেশি আগে তুলনামূলক কম দামে কেনা একটি বিলাসবহুল বাড়ির মূল্য এখন প্রায় পাঁচ গুণ বেড়েছে। এ ছাড়া একই অভিজাত এলাকায় তাঁর আরও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের মার্চে সিউলের হান্নাম–দং এলাকার ইউএন ভিলেজে অবস্থিত লা তেরাসে হান্নাম আবাসন প্রকল্পে ২৮৪ বর্গমিটারের একটি বাড়ি কেনেন লি জং–সুক। এর জন্য তিনি প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ওন ব্যয় করেন, যা তখনকার হিসাবে প্রায় ৩০ লাখ ডলার। নির্মাতা প্রতিষ্ঠান ডংইয়াং গ্রুপ আর্থিক সংকটে পড়ায় বাড়িটি মূল বিক্রয়মূল্যের অর্ধেকেরও বেশি ছাড়ে বিক্রি করা হচ্ছিল। সেই সুযোগে তুলনামূলক কম দামে সম্পত্তিটি কেনেন অভিনেতা।বর্তমানে একই ধরনের ওই বাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ওন।

আরও পড়ুন,দীর্ঘ নয় বছরের বর্ণাঢ্য অভিযাত্রার ইতি

অর্থাৎ কেনার পর থেকে এর দাম প্রায় ৪ দশমিক ৭ গুণ বেড়েছে। বাড়িটি এখনো তাঁর মালিকানায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালে একই এলাকার নাইন ওয়ান হান্নাম আবাসন প্রকল্পে ৩৩৪ বর্গমিটারের আরেকটি অ্যাপার্টমেন্ট কেনেন তিনি। এর দাম ছিল প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন ওন। প্রথমে দুই বছর ভাড়া থাকার পর অ্যাপার্টমেন্টটির মালিকানা নেন লি জং–সুক। বর্তমানে একই ধরনের অ্যাপার্টমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ বিলিয়ন ওন। এই দুটি আবাসনের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৪৭ বিলিয়ন ওন। অন্য সম্পত্তির মূল্য যোগ করে তাঁর মোট আবাসন সম্পদের পরিমাণ ৬৩ বিলিয়ন ওন ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হিসাবকে অভিনেতার মোট ব্যক্তিগত সম্পদ বা নিট সম্পদ বলা যাচ্ছে না। কারণ, এটি সম্ভাব্য বাজারমূল্যের হিসাব; প্রকৃত বিক্রয়মূল্য নিশ্চিত নয়। সম্পত্তি কেনার ঋণ বা অন্যান্য দায়ও এতে অন্তর্ভুক্ত করা হয়নি। ‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’ ও ‘বিগ মাউথ’ সিরিজেও অভিনয় করেছেন লি জং–সুক। ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ তাঁর সহশিল্পী শিন মিন–আ ও জু জি–হুন।

বিষয় : পাশাপাশি অভিনয়ের বিনিয়োগেও

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অভিনয়ের পাশাপাশি আবাসন বিনিয়োগেও সফল লি জং–সুক

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x