নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে এসব নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন, মদ্যপ অবস্থায় স্লোগান দেওয়ার দাবি, গুলশানে আটক তিনজন
ডিএমপি জানায়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এসব এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নগরীর প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্টের মাধ্যমে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। আকতার হোসেন বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধের লক্ষ্যে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে রাজধানীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নজরদারি অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।
বিষয় : ডিএমপি চেকপোস্ট নিরাপত্তা জোরদার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬