দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকার সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ
আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ
ছবি: আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফয়সাল ও সুকুমার নামে দুজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে আদালত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম জানান, আদালত এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। সেটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন, মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

তিনি আরও জানান, বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমার নামে দুজনকে জনতা হাতেনাতে আটক করে পুলিশের কাছে তুলে দেন। পরে তাঁদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ঘটনার পর ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার এবং কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে বিস্ফোরণের কারণ এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

বিষয় : ককটেল বিস্ফোরণ আদালত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঢাকার সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x