দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা, নেতৃত্বে আলোচনায় পরীক্ষিত নেতারা

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে এমন সম্ভাবনার খবরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সম্ভাব্য নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। এ ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের নাম বিশেষভাবে আলোচনায় উঠে আসছে। সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বর্তমান আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এ ছাড়া বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার এবং যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ, সাবা করিম লাকি, ফয়সাল হেদায়েত সৈকত পণ্ডিত ও রাফিজুল হাই রাফিজের নামও আলোচনায় রয়েছে। অন্যদিকে, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ইমরান খান ইমন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জিন্নাহর নামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা নেতাদের মধ্যেও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল ও আসাদুজ্জামান আসলাম।

আরও পড়ুন, শেখ হাসিনার অনুশোচনা নেই, অভিযোগ রিজভীর

 পাশাপাশি সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব ও ওমর ফারুক মুন্নার নামও আলোচনায় রয়েছে। সাংগঠনিক পর্যায়ের নেতাকর্মীদের মতে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে ত্যাগী, অভিজ্ঞ এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের যথাযথ মূল্যায়ন জরুরি। তাঁদের প্রত্যাশা, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে সম্পৃক্ততা এবং দলের দুঃসময়ে নেতাদের ভূমিকা বিবেচনায় নেওয়া হবে। সব মিলিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা ও কৌতূহল বাড়ছে। তবে কমিটি ঘোষণার নির্দিষ্ট সময় এবং আলোচনায় থাকা নেতাদের মধ্যে কারা চূড়ান্তভাবে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে নতুন কমিটির নেতৃত্ব নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।

বিষয় : কমিটি নেতৃত্বে যুবদলের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা, নেতৃত্বে আলোচনায় পরীক্ষিত নেতারা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x