দৈনিক সংবাদ দিগন্ত

শেখ হাসিনার দেশে ফেরার পদক্ষেপে নতুন করে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা

শেখ হাসিনার দেশে ফেরার পদক্ষেপ
শেখ হাসিনার দেশে ফেরার পদক্ষেপ
ছবি: শেখ হাসিনার দেশে ফেরার পদক্ষেপ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশ্যে আনা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন—"পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।" রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (৯ নভেম্বর) লন্ডনের আইনি প্রতিষ্ঠান 'ম্যাট্রিক্স চেম্বার্স'-এর আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন জানিয়ে একটি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়। চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, বাংলাদেশ কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করায় দেশে ফেরার প্রশাসনিক ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নতুন ভ্রমণের নথিপত্র প্রয়োজন। আওয়ামী লীগ সূত্রে রয়টার্স জানিয়েছে, পাসপোর্ট ও পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তাঁর দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। 

আরও পড়ুন,‘জাতির সামনে অপমানিত করুন’-রাশেদ খানকে লক্ষ্য করে আমির হামজার বদদোয়া

উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে তিনি ভারত থেকেই শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রের কাছে এ বিষয়ে বক্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং দলটির শীর্ষ নেতা-কর্মীদের অনেকেই কারাবন্দী কিংবা ভারতে নির্বাসিত অবস্থায় আছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ দুই বছরের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, ঠিক সেই সময়ে শেখ হাসিনার দেশে ফেরার এই প্রক্রিয়া নতুন করে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক তৈরি করতে পারে।

বিষয় : রাজনৈতিক উত্তেজনা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পদক্ষেপে নতুন করে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x