শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ও কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়েই কথা বলছি। শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে কোনো বক্তব্য নেই। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন, আইনি মোকাবিলা করুন’-সাদ্দামকে শেখ তানভীর বারী হামীম
আইনজীবীরা দাবি করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে নতুন পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশ ছাড়ার পর নতুন পাসপোর্ট ও এনআইডির বিষয়ে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তাঁর দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতি এবং ঢাকা-নয়াদিল্লি সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬