দৈনিক সংবাদ দিগন্ত

শেখ হাসিনার বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার

‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলেছবি

ছবি: ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলেছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো আবেগের জায়গা নেই; সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ কর্মশালায় সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের আদালতে কোনো আইনি লড়াই করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আরও পড়ুন,জাতীয়তাবাদী স্লোগান: 'নয় দিল্লি, নয় পিন্ডি, সবার আগে বাংলাদেশ'

 বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের কাছে তাঁকে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। ভারত সরকার তাঁকে হস্তান্তর করলে বাংলাদেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সরকার যথাযথ প্রক্রিয়ায় তা করছে। কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আবেগ নয়, আইনই প্রাধান্য পাবে।ভারত শেখ হাসিনাকে বন্দী হিসেবে বিবেচনা না করে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উল্লেখ করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের কাছে শেখ হাসিনা অপরাধী। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের ট্রাইব্যুনালে প্রকাশ্য আদালতে বিচার শেষে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। এ ক্ষেত্রে ভারতের বক্তব্যের চেয়ে বাংলাদেশের বিচারিক সিদ্ধান্তই সরকারের কাছে বিবেচ্য। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী আরও বলেন, বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে এবং পরবর্তী পদক্ষেপও যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নেওয়া হবে।

বিষয় : আইন পদক্ষেপ অনুযায়ী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x