দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই বিপ্লবের চেতনায় মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার তাগিদ

ছবি: জুলাই বিপ্লবের চেতনায় মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার তাগিদ

কোনো ডিসেম্বরেই শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে ফ্যাসিবাদের সহযোগীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই এবং তাদের জন্য বিচার ও ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত রয়েছে। শনিবার (০৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের পর ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছিল এবং তারা দ্রুত ন্যায়বিচারের প্রত্যাশা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, গত দুই বছরেও শহীদদের হত্যার বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্র যদি সঠিক বিচার নিশ্চিত করতে না পারে, তবে জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। 

আরও পড়ুন,ছাত্রদলে নির্ধারিত কর্মসূচিতে অনুপস্থিতি বরদাস্ত না করার বার্তা কেন্দ্রীয় ও শাখা সংসদের

আগামী ডিসেম্বর মাসকে প্রতিরোধের ও বিজয়ের মাস উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের সচেতন ছাত্র-জনতা ঘুমিয়ে পড়েনি; কোনো বিশ্ববিদ্যালয় কিংবা রাষ্ট্রযন্ত্রের কোথাও আর কখনো ফ্যাসিবাদের পুনর্বাসন বরদাশত করা হবে না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীকৈন্দিক সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন, কেবল ব্যক্তিগত ক্যারিয়ার গঠনই নয়, বরং দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালন করাই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উদ্দেশ্য। বিগত শাসনামলের র‍্যাগিং, গেস্টরুম নির্যাতন ও গণরুম সংস্কৃতির তীব্র সমালোচনা করে তিনি এর বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ছাত্রসংগঠনগুলোর দায়িত্ব শুধু ফুল দিয়ে নবীনদের বরণ করা নয়, বরং আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষের সংকটের মতো মৌলিক সমস্যা সমাধানে প্রশাসনের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে মেধাভিত্তিক বাংলাদেশ গঠন, দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধ এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ সুসংহত রাখতে শিক্ষার্থীদের সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার তাগিদ দেন তিনি।

বিষয় : জুলাই বিপ্লব

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

জুলাই বিপ্লবের চেতনায় মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার তাগিদ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x