দৈনিক সংবাদ দিগন্ত

ঠাকুরগাঁওয়ে কৃষকদের জন্য অতিরিক্ত টিএসপি বরাদ্দ

ছবি: ঠাকুরগাঁওয়ে কৃষকদের জন্য অতিরিক্ত টিএসপি বরাদ্দ

সারের সমস্যা সমাধান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। তিনি বলেছেন, আগামী দুয়েক দিনের মধ্যে বাজারে গেলে সারের সংকট আর থাকবে না বলে বুঝতে পারবেন কৃষকেরা। এখন থেকে কৃষকদের সার নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না। শনিবার (৭ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এমপি মির্জা ফয়সল আমীন বলেন, ‘আপনাদের জন্য ভালো খবর আছে। সারের সমস্যা সমাধান হয়ে গেছে। কৃষক কোথাও আর সারের সমস্যায় ভুগবেন না। আগামী দুয়েক দিনের মধ্যে বাজারে গেলে বুঝতে পারবেন সারের আর কোনো সমস্যা নেই।’ তিনি আরও বলেন, কোথাও সারের সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাঁকে জানাতে হবে। সরাসরি অভিযোগ জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

আরও পড়ুন,ফারাক্কা লংমার্চের আদলে কর্মসূচির হুঁশিয়ারি

ঠাকুরগাঁও জেলার কৃষকদের জন্য অতিরিক্ত ৪ হাজার টন টিএসপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তাঁর প্রত্যাশা, বরাদ্দ করা এই পরিমাণ সারেরও প্রয়োজন হবে না।উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বর্তমান উন্নয়ন কার্যক্রম কেবল সূচনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে। শুধু বর্তমানের প্রয়োজন মেটালেই চলবে না, আগামী ২০০ বছর পরের প্রজন্মের সুযোগ-সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। একটি গোছানো ও আধুনিক দেশ গড়ে তুলতে সরকার এ লক্ষ্য নিয়ে কাজ করতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে জানানো হয়, সেনুয়া ইউনিয়ন পরিষদের নতুন দ্বিতল ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।

বিষয় : ঠাকুরগাঁও টিএসপি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে কৃষকদের জন্য অতিরিক্ত টিএসপি বরাদ্দ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x