দৈনিক সংবাদ দিগন্ত

উত্তর বিএনপির পর এবার দক্ষিণের কমিটি পুনর্গঠন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত চার সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম। এর আগে গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়।

বিষয় : কমিটি উত্তর দক্ষিণের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

উত্তর বিএনপির পর এবার দক্ষিণের কমিটি পুনর্গঠন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত চার সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম। এর আগে গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x