দৈনিক সংবাদ দিগন্ত

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয়ের কয়েকজন এ হামলা চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন, এবার মালিবাগে সিআইডি ও এসবি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রাইভেটকারটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে।  উল্লেখ্য, একই দিন রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণ এবং মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিং এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : মিরপুর ককটেল নিক্ষেপ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x