দৈনিক সংবাদ দিগন্ত

কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: আসিফ

রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার (৩১ মে) সকালে কালশীর বাউনিয়াবাদ বস্তির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ঢাকা মহানগর উত্তর এনসিপির উদ্যোগে খাদ্যসামগ্রী ও দুপুরের খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।আরও পড়ুন, এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিস্ফোরক পোস্ট রাশেদ খাঁনেরঅগ্নিকাণ্ডের কারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, ‘আগুন সন্ত্রাস’ বা নাশকতার মাধ্যমে বস্তিবাসীদের উচ্ছেদের কোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো উচ্ছেদ কার্যক্রম গ্রহণের আগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করা উচিত।আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ বিএনপিরসম্প্রতি কালশী এলাকায় বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে প্রশাসন ও বস্তিবাসীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনার জেরে প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ডের অংশ হিসেবে আগুন লাগানো হয়েছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এনসিপির এই নেতা দাবি করেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং সম্ভাব্য দায়ীদের চিহ্নিত করতে একটি উচ্চপর্যায়ের, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। তদন্তের মাধ্যমে ঘটনার নেপথ্যের সব তথ্য সামনে আনার আহ্বান জানান তিনি।আরও পড়ুন, তারেক রহমানের আগমন ঘিরে নয়া পল্টনে বিএনপির জনসমাগম তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ফলে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: আসিফ