দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মিরপুর টেস্টের আগে আকস্মিক কোচ বদল: যা বললেন মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল

শনিবার  সকালেও বাংলাদেশ দলের অনুশীলন তদারকি করেছিলেন, ব্যাটারদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টের কৌশল সাজিয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পরই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল জানতে পারলেন, তিনি আর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে নেই। হঠাৎ করে এমন দায়িত্ব হারানোয় তাঁর কণ্ঠে কিছুটা হাহাকারের সুর থাকলেও নিজের সঙ্গে কোনো অবিচার হয়নি বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি।দায়িত্ব হারানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, মাগরিবের পর তিনি জানতে পেরেছেন যে তাঁকে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। পরবর্তী তিন মাসে যখন কোনো অ্যাসাইনমেন্ট থাকবে, তখন তাঁকে জানানো হবে। তবে বিসিবির সঙ্গে চুক্তির ধরন ও কাঠামোর কথা উল্লেখ করে তিনি সব মেনে নিয়েছেন। তিনি স্পষ্ট জানান, বোর্ড নিয়ম মেনেই তাঁকে সরিয়ে দিয়েছে এবং প্রয়োজন মনে করলে বিসিবি তাঁকে ভিন্ন কোনো দায়িত্বে কাজে লাগাতে পারে। এটি সম্পূর্ণ বোর্ডের এখতিয়ারভুক্ত।

আরও পড়ুন,ফুটবল ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওজিল

এদিকে আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নেপথ্যে বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের চরম ব্যাটিং দুর্দশাকে মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। কদিন আগেই শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দল, এমনকি দুই শ রানের গণ্ডিও পেরোতে পারেনি। এর আগে জিম্বাবুয়ে সফরেও দলের ব্যাটারদের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। যদিও অস্ট্রেলিয়া সফরে ডারউইনে ঐতিহাসিক জয় পেয়েছিল টাইগাররা, কিন্তু ম্যাকাইয়ে দুই ইনিংসে মাত্র ৬৪ ও ৯৫ রান করে দলের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। সব মিলিয়ে ধারাবাহিক ব্যর্থতার পর কোচিংসংগঠনে এই রদবদল নিয়ে নানা আলোচনা চললেও, চুক্তির মারপ্যাঁচ ও পেশাদারিত্বের কথা বলে নিজে থেকেই পুরো বিষয়টি শান্ত করার চেষ্টা করেছেন আশরাফুল।

বিষয় : বদলি মিরপুর আকস্মিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মিরপুর টেস্টের আগে আকস্মিক কোচ বদল: যা বললেন মোহাম্মদ আশরাফুল

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x