দৈনিক সংবাদ দিগন্ত

শেফালীর মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যকে গুজব বললেন পরাগ

‘কাঁটা লাগা’খ্যাত জনপ্রিয় বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা-র আকস্মিক মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা জল্পনা। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তার স্বামীপরাগ ত্যাগী।সম্প্রতি এক আবেগঘন ভিডিওবার্তায় পরাগ ত্যাগী বলেন, শেফালী নিয়মিত কোনো অ্যান্টি-এজিং ইনজেকশন নিতেন না। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আমাকেও বলুন— কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে?’পরাগ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসে একবার শেফালী মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন আরো পড়ুন , বুঝে শুনে পরীমনিএবং গ্লুটাথিয়নের আইভি ড্রিপ নিতেন। এগুলো মূলত সাধারণ স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহৃত হতো বলে দাবি করেন তিনি।তিনি আরও বলেন, মৃত্যুর দিন শেফালী উপবাসে থাকলেও পূজার পর খাবার খেয়েছিলেন। তাই খালি পেটে ইনজেকশন নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে— এমন দাবি সম্পূর্ণ ভুল।পরাগের ভাষায়, শেফালীর তারুণ্য ও সুস্থতার পেছনে ছিল নিয়মিত শরীরচর্চা, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিজের শরীরের প্রতি যত্ন। তিনি বলেন, শেফালী কখনো নিজেকে খাবার থেকে বঞ্চিত করতেন না। আইসক্রিম, চাইনিজ খাবার— সবই খেতেন, তবে পরিমিতভাবে।সবশেষে সামাজিক মাধ্যমে যাচাই ছাড়া তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানান পরাগ ত্যাগী। তিনি বলেন, সত্যিটা জানুন, তারপর মন্তব্য করুন।

শেফালীর মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যকে গুজব বললেন পরাগ