ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিন শুরু হয়েছে বেশ ঘরোয়া ও আবেগঘন পরিবেশে। জমকালো আয়োজনের পরিবর্তে এবার সন্তানদের ঘিরেই নিজের বিশেষ দিনের প্রথম প্রহর উদযাপন করেছেন এই তারকা। শনিবার (২৪ অক্টোবর) ছিল তাঁর জন্মদিন। এ উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দের মুহূর্তটি ভাগ করে নেন তিনি।
প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কেক কাটছেন পরীমণি। এ সময় তাঁর দুই সন্তান ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মও পাশে ছিল।
আরও পড়ুন,ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ের অবসান
কেক কাটার মুহূর্তটিতে মায়েরা ভালোবাসায় ও চুম্বনে মাকে ভরিয়ে দেয় দুই সন্তান। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে বর্তমান সময়ে নিজের দুই সন্তানকে কেন্দ্র করেই যে তাঁর পুরো পৃথিবী আবর্তিত, এই উদযাপনেই তা স্পষ্ট হয়ে উঠেছে।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ এবং সঙ্গে লাল হৃদয় ও ফুলের ইমোজি যুক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন। অতীতে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন পালন করলেও এবারের জন্মদিনের সূচনাটি সন্তানদের স্নিগ্ধ ছোঁয়া ও ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হলো।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন