বাংলাদেশ জামায়াতে ইসলামী মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশবিরোধী ভূমিকার কারণেই দলটি আজ রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে দাবি করেন তিনি। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে রিজভী অভিযোগ করে বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো জনগণের কাছে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের সাথে চুক্তি করে বিএনপি ক্ষমতায় এসেছে বিরোধী পক্ষ থেকে ওঠা এমন দাবির কড়া জবাব দিয়ে তিনি বলেন, যদি সত্যিই এ ধরনের কোনো চুক্তি হয়ে থাকে, তবে তার উপযুক্ত প্রমাণ ও চুক্তিপত্র জনগণের সামনে উন্মোচিত করা উচিত।
আরোও পড়ুন,মিনুর সুস্থতা কামনায় মির্জা আব্বাস
অন্যথায় ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সরকারকে হেয় প্রতিপন্ন করার সুযোগ দেওয়া হবে না। বিএনপি নেতার দাবি, ইতিহাস সাক্ষী যে বিএনপি নয়, বরং জামায়াতে ইসলামীর সাথেই আওয়ামী লীগের রাজনৈতিক সমঝোতা ও সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ রয়েছে।রিজভী আরও বলেন, বিরোধী দল সরকারের কাছ থেকে সকল প্রকার রাজনৈতিক ও সাংবিধানিক সুবিধা ভোগ করে আবার সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছে। অসত্য ও অলীক তথ্য ছড়িয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে মোড় ঘোরানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। সরকারের বিরুদ্ধে রাজনীতি না করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। বক্তব্যের পাশাপাশি ডেঙ্গু ভাইরাসের বিস্তার ঠেকাতে নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং রাজধানীর সাধারণ মানুষের মাঝে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন