দৈনিক সংবাদ দিগন্ত

ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা চালু, ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা

দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা হলো জাতীয় ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা চালুর মধ্য দিয়ে। রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী Tarique Rahman।প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে আর্থিক সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে, যার মোট পরিমাণ ২ কোটি ৪৪ লাখ টাকা। একই সঙ্গে প্রত্যেক নির্বাচিত ক্রীড়াবিদকে মাসে এক লাখ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতেই এই উদ্যোগ। তিনি জানান, দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিকমানের ‘স্পোর্টস ভিলেজ’ এবং ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।এছাড়া আগামী ৩০ এপ্রিল থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ শুরু হবে এবং ২০২৭ সাল থেকে শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।আরো পড়ুন , বল পরিবর্তনের অভিযোগে ফখর জামান বিপাকেঅনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Aminul Haque জানান, ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ক্রীড়াবিদদের মধ্যে এই উদ্যোগে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ফুটবলার Sabina Khatun বলেন, এখন খেলাকে পেশা হিসেবে নেওয়া সহজ হবে। অন্যদিকে আর্চার Himu Bachar মনে করেন, এটি নতুন প্রতিভা তৈরিতে বড় ভূমিকা রাখবে।অনুষ্ঠানে নারী ফুটসাল দলের জন্য উন্নত মানের মাঠের দাবিও তোলেন সাবিনা খাতুন। জবাবে প্রধানমন্ত্রী জানান, মাঠ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।সরকারের এই পদক্ষেপে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তায় থাকা ক্রীড়াবিদদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার পথ আরও উন্মুক্ত হয়েছে।

ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা চালু, ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা