দৈনিক সংবাদ দিগন্ত

এনসিটিবির কারিগরি ও আনন্দমুখী শিখন উদ্যোগ

আনন্দমুখী শিখন উদ্যোগ

গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪টি ভিন্নমাত্রার পাঠ্যবই যুক্ত করা হচ্ছে। বইগুলো হলো চতুর্থ শ্রেণির জন্য ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। রবিবার (২৫ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি) সভায় বইগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জানা যায়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, 

আরও পড়ুন,গ্রেপ্তারে ইউএস ভিসা বাতিলের হুঁশিয়ারি

আত্মরক্ষা, লোকজ ঐতিহ্য, নীতি-নৈতিকতা এবং হাতে-কলমে কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই পাঠ্যপুস্তকগুলো প্রণয়ন করা হয়েছে। চারটি নতুন বিষয়ের প্রায় ১ কোটি ৫০ লাখ কপি বই মুদ্রণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং এনসিসি কমিটির চূড়ান্ত অনুমোদনের পর প্রেসে পাঠিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রেসের কাজ শেষ করার আশা প্রকাশ করেছে এনসিটিবি।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানান, দেশের সার্বিক শিক্ষা সংস্কার এবং শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সুনাগরিকের গুণাবলি সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও অভিজ্ঞতার আলোকে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তীতে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়টি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং কারিগরি শিক্ষা ও 'লার্নিং উইথ হ্যাপিনেস' বিষয়টি ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার রূপকল্প রয়েছে।

বিষয় : উদ্যোগ এনসিটিবি আনন্দমুখ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এনসিটিবির কারিগরি ও আনন্দমুখী শিখন উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x